পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের টেক্সটাইল ল্যাব, কোয়ালিটি কন্ট্রোল বিভাগে ‘অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
বিভাগের নাম: টেক্সটাইল ল্যাব, কোয়ালিটি কন্ট্রোল।
পদের নাম: অফিসার।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি (বিশেষত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) পাস।
অভিজ্ঞতা: ৩–৪ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়স: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ জুলাই, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম
আরও পড়ুন:








