ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চট্টগ্রাম অঞ্চলের দুই দিনব্যাপী অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) চট্টগ্রাম আঞ্চলকি কার্যালয়ে এই সম্মেলন শেষ হয়।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব আলম।

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সম্মেলনে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সেন্ট্রাল জোনপ্রধান জি এম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, চট্টগ্রাম সাউথ জোনপ্রধান মো. আব্দুর রব মৃধা, চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ মহী উদ্দিন, আগ্রাবাদ কর্পোরেট শাখার প্রধান মোহাম্মদ সানাউল্লাহ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার প্রধান সানা উল্লাহ।

এতে চট্টগ্রাম অঞ্চলের অধীন শাখাসমূহের প্রধান, বিনিয়োগ ও বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধানরা অংশগ্রহণ করেন।

ইএ