মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক সশস্ত্র সংগঠন আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন এমন তথ্য সরকারের কাছে নেই বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ওই মন্তব্য করেন।

সম্প্রতি মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র হওয়ায় সীমান্তবর্তী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কাও দেখা দিয়েছে।

এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমান্তে নজরদারি বাড়িয়েছি।’