দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে। এরমধ্যে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় অযথা অর্থ ব্যয় না করে সেই টাকা বন্যার্ত মানুষের সহায়তায় ব্যয় করার আহ্বান জানিয়েছেন অভিনেতা রাশেদ সীমান্ত।

আরও পড়ুন

মেসিকে নিয়ে ‘চাবুক’ যুদ্ধ, ওমর সানির মজার হুমকির জবাব দিলেন জয়

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, আর্জেন্টিনা-ইংল্যান্ড খেলা দেখার আয়োজনকে কেন্দ্র করে যে টাকা খরচ করবেন... দয়া করে তা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করুন। মানবতা বিসর্জন দিয়ে খেলা নয়। যার যার অবস্থান থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। নিজেকে একটু তাদের জায়গায় চিন্তা করুন।’

রাশেদ সীমান্তের এই মানবিক আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে অনেকের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তার পোস্ট শেয়ার করে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানে সমর্থন জানিয়েছেন।

অভিনয়ে খুব বেশি দিনের পথচলা না হলেও অল্প সময়েই দর্শকের নজর কাড়েন রাশেদ সীমান্ত। ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু হলেও ‘মধ্যরাতের সেবা’ নাটক তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর একের পর এক কমেডি ও সমাজসচেতনতামূলক নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন

৮ বছর পর রাজের নাটকে জাহিদ হাসান, সঙ্গে তটিনী ও খাইরুল বাসার

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও মানবিক কর্মকাণ্ডের জন্য পরিচিত রাশেদ সীমান্ত। ক্যানসার রোগীসহ অসংখ্য অসহায় মানুষের পাশে নীরবে দাঁড়ানোর কারণে তিনি অনেকের প্রশংসা অর্জন করেছেন। এবারও বন্যাকবলিত মানুষের জন্য তার এই আহ্বান সেই মানবিকতারই আরেকটি উদাহরণ।

 

এলআইএ