আবারও জাদু দেখিয়েছেন মেসিরা। যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে ২–০ গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে আর্জেন্টিনা কখনোই দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচ জিততে পারেনি। এদিন সেই নজিরবিহীন কীর্তিই গড়েছেন মেসিরা। ম্যাচের ৭৮ মিনিট থেকে এনজো ফার্নান্দেজ, মেসি ও ক্রিস্টিয়ান রোমেরোর গোলে আর্জেন্টিনা জিতেছে ৩–২ গোলে। গতবারের চ্যাম্পিয়নরা পা রেখেছে এবারের আসরের শেষ আটে। আর তাতেই নীল–সাদার উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো গ্যালারি।

ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা ও মিসরের সমর্থকদের হাসি–আনন্দ
পরনে নীল–সাদা জার্সি, পিঠে পতাকা, মাথায় প্রিয় দলের পতাকার রঙে পরচুলা পরে হাজির এই আর্জেন্টাইন সমর্থক
গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস
নীল–সাদা জার্সিতে হাজির আর্জেন্টিনার এই সমর্থক
ড্রাম বাজিয়ে সমর্থকদের উচ্ছ্বাস
আনন্দে মেতেছেন আর্জেন্টিনার সমর্থকেরা
পুরো গ্যালারিজুড়ে যেন নীল–সাদার দাপট