বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

প্রেমিককে গোপনে বিয়ে, তারপর বাগদত্তাকে খুন

ভারতের পুনের লোহাগড় দুর্গ হত্যা মামলায় বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়ালের সঙ্গে বাগদান সম্পন্ন হওয়ার পরও প্রেমিকের সঙ্গে গোপনে বিয়ে সেরেছিলেন মামলার মূল অভিযুক্ত ২০ বছর বয়সী তরুণী সিয়া গোয়েল। পুলিশ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

কিউবায় জন্ম নিলো বেঙ্গল টাইগারের চার শাবক

জ্বালানি সংকট, ওষুধের ঘাটতি ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের মতো কঠিন পরিস্থিতির মধ্যেও কিউবার জাতীয় চিড়িয়াখানায় জন্ম নিয়েছে বেঙ্গল টাইগারের চার শাবক। এর মধ্যে একটি বিরল সাদা শাবকও রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, সংকটের এই সময়ে শাবকগুলোর জন্ম তাদের জন্য বড় একটি আশার বার্তা।

বিমানবন্দরে নিকোটিন পাউচ বিক্রির অভিযোগ, যা বলছে আদানি গ্রুপ

ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি-ফ্রি দোকানে অবৈধভাবে নিকোটিন পাউচ বিক্রির অভিযোগে তদন্ত শুরু করেছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তদন্তে দেখা গেছে, শিল্পপতি গৌতম আদানির ব্যবসায়িক গোষ্ঠী পরিচালিত ডিউটি-ফ্রি দোকানগুলো সরকারি অনুমোদন ছাড়াই এসব পণ্য বিক্রি করেছে, যা ভারতের আইনের লঙ্ঘন বলে মনে করছে কর্তৃপক্ষ।

ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি আরব

ভিসা নিয়ে সুখবর দিলো সৌদি আরব। পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে দেশটিতে চালু হলো নতুন ‘প্যাকেজ ভিসা’। এর আওতায় যোগ্য ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমেই পর্যটন ভিসা পাবেন। এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে প্লেনের টিকিট, হোটেল বুকিং ও অন্যান্য ভ্রমণ সেবা।

পাকিস্তানে অস্ত্রধারীদের হামলায় ৯ পুলিশ নিহত, কয়েকজন এখনো নিখোঁজ

পাকিস্তানের বেলুচিস্তানে অস্ত্রধারীদের হামলায় অন্তত নয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। জিয়ারত জেলার ডেপুটি কমিশনার আবদুল কুদ্দুস আসাকজাই নিশ্চিত করেছেন, সোমবার (৬ জুলাই) নির্মাণাধীন মাঙ্গি বাঁধ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

ভারতে ভয়াবহ ভূমিধসের ভিডিও ভাইরাল

ভারতের কেরালা রাজ্যের ওয়ানাড় জেলার ভয়াবহ ভূমিধসের ঘটনায় প্রায় ১০০ ফুট দূরে গিয়ে পড়েছে একটি তেলবাহী ট্যাংকার। এ ঘটনায় ট্যাংকারে থাকা তিন ব্যক্তি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

সোনা কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

সম্পদ ও আভিজাত্যের প্রতীক হিসেবে হাজার বছর ধরে টিকে রয়েছে মূল্যবান ধাতু সোনা। বিয়ে হোক কিংবা বিনিয়োগ, মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এটি। তবে আধুনিক যুগে সোনা কেনার সময় ‘ক্যারেট’, ‘হলমার্ক’ বা ‘খাদ’—এই শব্দগুলো বেশ ভাবায় সবাইকে।

ইউরোপের সবচেয়ে সাশ্রয়ী দেশ কোনটি? কীভাবে পাবেন ভিসা

দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপে অবস্থিত আলবেনিয়া বর্তমান বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল ও আকর্ষণীয় গন্তব্য। একসময় ইউরোপের অন্যতম গোপন ও রহস্যময় দেশ হিসেবে পরিচিত থাকলেও, ২০২৬ সালের আন্তর্জাতিক পর্যটন ও অভিবাসন সূচক অনুযায়ী, সস্তা ও সুন্দরের এক অপূর্ব ভারসাম্যে পরিণত হয়েছে।

২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহর কোনগুলো?

বিশ্বের সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় টানা দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। ২০২৬ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে শহরটি আবারও প্রথম হয়েছে।

বিতর্কিত দ্বীপ ঘিরে জাপান-চীন কোস্টগার্ডের মুখোমুখি অবস্থান

পূর্ব চীন সাগরের বিতর্কিত সেনকাকু/দিয়াওইউ দ্বীপপুঞ্জের কাছে জাপান ও চীনের কোস্টগার্ড জাহাজের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) উভয় দেশই দাবি করেছে, তারা অপর পক্ষের জাহাজকে নিজেদের জলসীমা থেকে বের করে দিয়েছে।

এমএসএম