রাজধানীর ধানমন্ডি ও বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন- মো. হানিফ কাজী (৫১) ও মো. রশিদুল ইসলাম (২৫)।
শুক্রবার (১৭জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫টি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধার অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস







