ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) বর্ণাঢ্য বর্ষা উৎসব অনুষ্ঠিত হবে ২৩ জুলাই না.গঞ্জের সুবর্ণ গ্রাম রিসোর্টে। উৎসবে অংশগ্রহণের জন্য জনপ্রতি চাঁদা নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। সেদিন সকাল ৯টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে অংশগ্রহণকারীরা উৎসবস্থলের উদ্দেশে যাত্রা করবেন।
দিনব্যাপী আয়োজনে থাকবে সকালের নাস্তা, মধ্যাহ্নভোজ, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি থাকবে নবীন-প্রবীণদের স্মৃতিচারণ। উৎসবে অংশ নিতে আগ্রহীদের নিজ নিজ ব্যাচের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন ডুপডার সভাপতি ব্যারিস্টার মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী। সংবাদ বিজ্ঞপ্তি








