ড্রয়ারেই ৪০ বছর ধরে পড়েছিল প্রাচীন একটি ডাইনোসরের হাড়। যেটি অ্যান্টার্কটিকায় আবিষ্কৃত প্রথম ডাইনোসরের হাড়। জীবাশ্মটি ১৯৮৫ সালে উদ্ধার করা হলেও তখন এটি ঠিক কীসের অংশ, তা নিশ্চিত হতে পারেননি গবেষকরা। ফলে এটি যুক্তরাজ্যের কেমব্রিজে অবস্থিত বিএএসের ভূ-তাত্ত্বিক সংগ্রহশালার ড্রয়ারে সংরক্ষিত ছিল। সম্প্রতি জীবাশ্মটি নতুন করে পরীক্ষা করে জীবাশ্মবিদরা নিশ্চিত হয়েছেন, এটি টাইটানোসর নামের এক ধরনের ডাইনোসরের লেজের কশেরুকা। টাইটানোসর ছিল পৃথিবীতে বিচরণ করা সবচেয়ে বৃহৎ ডাইনোসর গোষ্ঠীগুলোর একটি।