বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় চলছে জমজমাট মাদক ব্যবসা। এতে আসক্ত হচ্ছে স্কুল, কলেজপড়ুয়া শিক্ষার্থী, বেকার যুবকসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। হাত বাড়ালেই পাওয়া যায় মরণ নেশা ইয়াবা। নামেমাত্র চলছে প্রশাসনের মাদক অভিযান। এমনকি মাসোয়ারার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। এখনই মাদকের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে ভবিষ্যৎ প্রজন্ম মেধাশূন্য হয়ে পড়বে বলে আকাঙ্ক্ষা করতেন অভিভাবকরা। সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন এলাকার হাটবাজারে অলিগলিতে চায়ের দোকান ও রেস্তোরাঁ কিংবা নির্জন স্থানে মাদক ও গাঁজার আসর বসে উপজেলার প্রায় অর্ধশতাধিক স্থানে। তারা এসব মাদক পেতে সাংকেতিক শব্দ ব্যবহার করে থাকে। অনুসন্ধানে জানা যায়, মাদক সেবনকারীদের মধ্যে স্কুল, কলেজের ছাত্র সংখ্যায় অনেক বেশি। বিপদগামী সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকরা।