বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মাণাধীন একটি মাদ্রাসার সেপটিক ট্যাংকির দেওয়াল ধসে মো. আতিয়ার (৪৪) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আতিয়ারের বাড়ি যশোর জেলায়। তিনি ওই মাদ্রাসায় সেপটিক ট্যাংকি নির্মাণের কাজ করছিলেন।মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সাব-অফিসার মো. গোলাম ফারুক জানান, খবর পেয়ে বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সেপটিক ট্যাংকির দেওয়ালের নিচে চাপা পড়ে থাকা আতিয়ারকে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেওয়ালের নিচে চাপা পড়ে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, সেপটিক ট্যাংকির কাজ করার সময় হঠাৎ দেওয়ালটি ধসে পড়লে আতিয়ার এর নিচে চাপা পড়েন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।