রাজধানীর মিরপুর-১০ নম্বর ও ফার্মগেট মেট্রোরেলের নিচে ‘বোমা সদৃশ বস্তু’ পাওয়া গেছে বলে জানা গেছে। খবর পেয়ে এই দুটি স্থানে অবস্থান করছে পুলিশ সদস্যরা।
শনিবার (১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার এবং তেজগাঁও থানার অফিসার ইনচাজ (ওসি) ক্যশৈনু চাকমা রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানান।
মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মোস্তক সরকার বলেন, “আজ দুপুর ১টার দিকে আমরা খবর পেয়েছি, সেখানে (মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের) বোমা সাদৃশ্য কিছু পাওয়া গেছে। এজন্য পুলিশের বিশেষ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রামই (সিটিটিসি) ইউনিটকে জানানো হয়েছে। তারা এসে কাজ করছে। এটা যে বোমা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
তেজগাঁও থানার অফিসার ইনচাজ (ওসি) ক্যশৈনু মারমা বলেন, “ফার্মগেট ডুলা ভবনের সামনে মেট্রোরেলের একটি পিলারের কাছে বস্তা দেখে লোকজনের সন্দেহ হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”







