বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ভগবান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু উপজেলার কুরশন এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম (৭০) এবং নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন নতুনপাড়া এলাকার বাসিন্দা আক্তারুল ইসলাম (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে শফিকুল ইসলাম বাইসাইকেলে ভগবান বাজার এলাকা পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ভটভটির সঙ্গে তার বাইসাইকেলে দুর্ঘটনার শিকার হয়। এতে ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার পাশের খাদে ছিটকে পড়ে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বাইসাইকেল আরোহী শফিকুল ইসলাম এবং ভটভটিতে থাকা আক্তারুল ইসলাম মারা যান।

নন্দীগ্রাম কুমিড়া পন্ডিতপুকুর ফাঁড়ি থানার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, “সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”