প্রধানমন্ত্রী তারেক রহমান ফটিকছড়ি উত্তর উপজেলা উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি নতুন উপজেলা ঘোষণায় সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
শনিবার (৪ জুলাই) বাদ আসর চট্টগ্রামের আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় উত্তর ফটিকছড়ি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে
শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, ভূজপুরের মানুষ দীর্ঘদিন রাজনৈতিকভাবে বঞ্চনার শিকার হয়েছেন। বেগম খালেদা জিয়া ভূজপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা ঘোষণা দিয়েছেন। এটি ভূজপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।
তিনি নবঘোষিত উত্তর ফটিকছড়ি উপজেলার কার্যালয় ভূজপুর থানার সংলগ্ন এলাকায় স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
আরও পড়ুন
ফটিকছড়িতে ‘যৌক্তিক স্থানে’ উপজেলা কার্যালয় স্থাপনের দাবিতে সড়ক অবরোধ
এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা মুফতি মাহমুদ হাসান, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা জুনাইদ বিন জালাল, হারুয়ালছড়ি ইউনিয়নের প্রতিনিধি মাওলানা শামসুল আলম, আবুল খায়ের সওদাগর, মাওলানা আবু তালেব, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আজগর সালেহী, মাওলানা মুহিব্বুল্লাহ আমিনী, নারায়ণহাট ইউনিয়নের প্রতিনিধি মুফতি মামুন বশর ভূঁইয়া, মাওলানা লোকমান হোসেন, মাওলানা তারেকুল ইসলাম, মাওলানা ইয়াছিন, হাফেজ হোছাইন ও হাফেজ শহিদুল্লাহসহ অন্যরা।
এমআরএএইচ/এমআইএইচএস








