তারাগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে মাহাবুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার খারুভাজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ১৬ জুলাই রাতে ভুক্তভোগী শিশুর বাবা থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। জানা যায়, ১৪ জুলাই দুপুরে বাড়ির পাশে শিশুটি খেলছিল। এ সময় মাহাবুল ইসলাম পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে বাকপ্রতিবন্ধী শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভনে ধর্ষণ করে। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের কাছে আকার-ইঙ্গিতে ঘটনাটি খুলে বলে।
এসআই শামছুল আলম জানান, এ ঘটনায় মামলার পর পুলিশ অভিযুক্ত আসামিকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করেন। কিন্তু আত্মগোপনে থাকায় ব্যর্থ হওয়ার পর সোমবার তার গ্রাম থেকে মাহাবুলকে গ্রেফতার করা হয়।








