সুনামগঞ্জের তাহিরপুরে পাঠলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের আনন্দ বাজারে এই কর্মসূচি পালন করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুরান খালাশ ও লেদারবন্দ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পাঠলাই নদী থেকে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী তীরবর্তী ফসলি জমি ও পরিবেশ হুমকির মুখে পড়ে। খবর পেয়ে গতকাল বুধবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বেশ কিছু ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে।এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের অভিযানের পর থেকে বালু উত্তোলনের সঙ্গে জড়িত চক্রটি স্থানীয় ইউপি সদস্য আবু মিয়া ও ইয়াকুব হোসেনসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। মানববন্ধনে বক্তারা এই ঘটনাকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।মানববন্ধনে বক্তব্য দেন বিন্দারবন্দ গ্রামের তাইজুদ্দিন, লেদারবন্দ গ্রামের জুরহাস সরদার, মো. কাউছার মিয়া ও মো. মোশারফ হোসেন প্রমুখ। বক্তারা পাঠলাই নদী থেকে স্থায়ীভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।এদিকে অভিযুক্ত বালু উত্তোলনকারী বিল্লাল মিয়া ও হাসেন আলী অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করে বলেন, ‘আমাদের কাছে কেউ কোনো চাঁদা দাবি করেনি। একটি পক্ষ আমাদের ফাঁসাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অপপ্রচার চালাচ্ছে।’
রাজনীতি
বালু খেকো সিন্ডিকেট থেকে পাঠলাই নদী রক্ষার দাবি

শেয়ার করুন







