পিরোজপুরের জিয়ানগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুটি ফার্মেসিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) জিয়ানগর বাজারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মো. হাফিজুর রহমান নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স আব্দুল্লাহ ফার্মেসির স্বত্বাধিকারী মো. সিরাজুল ইসলামকে ৫ হাজার টাকা এবং পরশমণি মেডিকেল হলের স্বত্বাধিকারী অমল কৃষ্ণ সাহাকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- পিরোজপুরের ঔষধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালা এবং জিয়ানগর থানা পুলিশের সদস্যরা।
মো. তরিকুল ইসলাম/কেএইচকে/জেআইএম








