বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন জিম্বাবুয়েতে। হারারে টেস্টে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে পিছিয়ে টাইগাররা ২৩০ রানে। ওয়ানডে দলও ইতিমধ্যে সেখানে পৌঁছেছে। তবে ম্যাচের মধ্যেও ব্রাজিল-জাপানের বিশ্বকাপ ম্যাচ মিস করেননি ক্রিকেটাররা। রাউন্ড অব ৩২ ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে ব্রাজিল।
ম্যাচ শেষে তাসকিন আহমেদ ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে দেখা যায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের ওপেনার মাহমুদুল হাসান জয় ব্রাজিলের জার্সি পড়ে জয় উদযাপন করছেন। এছাড়া টেস্ট একাদশের খালেদ আহমেদ ও তাওহীদ হৃদয়কেও ছবিতে দেখা গেছে।
এছাড়া ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ম্যানেজার নাফিস ইকবাল, স্পিনার তানভীর ইসলাম, পেসার শরিফুল ইসলাম, সৌম্য সরকার সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকতরাও আছেন ছবিতে।
হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানে অলআউট হয় বাংলাদেশ। ৪১০ রান করা জিম্বাবুয়ে লিড নিয়েছে ২৭০ রানের। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে ২৩০ রানে, হাতে ৯ উইকেট।
হারারে টেস্টে হারের শঙ্কায় থাকা অবস্থায় রাতের বেলা ব্রাজিলের খেলা দেখা এবং দলের যে পারফরম্যান্স, তাতে ক্রিকেটারদের আনন্দ উদযাপনের ছবি দেওয়া একটু দৃষ্টিকটুই ঠেকেছে বটে!
এসকেডি/এমএমআর








