জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই আর পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার। বরং আত্মমর্যাদা, সক্ষমতা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলাই হবে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য।বুধবার (৫ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এসব কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই-আগস্ট ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস সময়। সেই রক্তাক্ত অধ্যায়ের স্মৃতি ধারণ করেই আমাদের নতুন বাংলাদেশকে গড়ে তুলতে হবে।’ তিনি আরও উল্লেখ করেন, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো দেশের সঙ্গে সম্পর্ক করা হবে না। নতুন পররাষ্ট্রনীতিতে সার্বভৌমত্ব ও জাতীয় আত্মমর্যাদা সবার আগে স্থান পাবে।অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে সরকারের বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তা ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।/
রাজনীতি
বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার : পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন







