বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। শনিবার ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
দেশের পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মামুনুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনদের জন্য পরীক্ষা হিসাবে আসে। তাই এ সময় ধৈর্য ধারণ, আল্লাহর রহমতের প্রত্যাশা এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানের মানবিক দায়িত্ব।
দলের যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমিনের পরিচালনায় বৈঠকে আরও বক্তব্য দেন নায়েবে আমির রেজাউল করীম জালালী, কোরবান আলী কাসেমী, যুগ্ম মহাসচিব আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, তোফাজ্জল হোসাইন মিয়াজী প্রমুখ।








