চট্টগ্রামের বন্যার্ত মানুষের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিভাগের সরাসরি তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। কালিপুর, বনাকাটা, জালিয়াঘাটা, হাজিপাড়া, ছনুয়া, শীলকুপ ও পৌরসভা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা পৌঁছে দেওয়া হয়।
আরও পড়ুন
দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী অমিত
ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি হাফেজ মাওলানা রুহুল্লাহর নেতৃত্বে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোজাম্মেল হক, মাওলানা ইয়াসীন আমীনী, নবাব আলী, মাওলানা কারী ফোরকান, মাওলানা জসিম উদ্দীন মেসবাহ, মাওলানা মুনির ও মোহাম্মদ আবদুল কাদের প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এমইউ/এমএমকে








