বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট বন্যা, বিশেষ করে ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সই করা এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ইউনিটগুলোর নেতাকর্মীদের এ নির্দেশনা দেওয়া হয়। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান সারা দেশে বন্যাকবলিত জেলা ও মহানগরের আওতাধীন সব ইউনিটের নেতাকর্মীদের এসব নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন। এদিকে আজ চট্টগ্রামের বাশখালী ও সাতকানিয়া এলাকা পরিদর্শনে যাবেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।








