অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে শনিবার বরিশালে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলাম। বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মহাব্যবস্থাপক (এস্টাব্লিসমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশন) আফজাল হোসেনসহ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি