বর্ষাকাল বাঙালির অন্যতম প্রিয় ঋতু। ষড়ঋতুর এ দেশে বর্ষা অনন্য, তার রূপের সৌন্দর্যে। প্রকৃতিতে বাংলা দ্বিতীয় ঋতুতে বর্ষার অভিষেক ঘটে। বর্ষা এলেই গ্রামবাংলার প্রকৃতির রূপ বদলে গিয়ে মোহনীয় হয়ে ওঠে। আবেগে আপ্লুত হয়ে বর্ষার প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে বর্ষা নিয়ে কবি-সাহিত্যিকেরা লিখেছেন অগণিত গান ও কবিতা। বর্ষা বাঙালির প্রেম, কৃষ্টি, আনন্দ–বেদনা, উৎসব, সাহিত্য ও সংস্কৃতিকে জাগিয়ে তোলে। গাঢ় সবুজের সমারোহে বর্ষায় সজীব হয়ে ওঠা বাংলার প্রকৃতি সাজে পূর্ণতায়। বর্ষা মানেই রিমঝিম বৃষ্টি, আকাশ কালো করা মেঘের আনাগোনা। কোথাও আবার নীল আকাশ। বর্ষার বাংলার অপরূপ প্রকৃতি এবং মোহনীয় রূপ ক্যামেরায় ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্রী রাজীব পাল।













