বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বোর্ড অব গভর্নরস (বিওজি)-এর ২০১তম (বিশেষ) সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট এবং ২০২৬-২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে ২৮ জুন সন্ধ্যায় উপাচার্যের ঢাকার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বোর্ড অব গভর্নরসের ২০১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
বোর্ড অব গভর্নরসের (বিওজি) সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা সচিব আব্দুল খালেক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য সচিব মাহবুবা ফারজানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানসহ বোর্ড অব গভর্নরস এর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।








