বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৫-২০২৬ সেশনের ক্লাস শুরু হবে ১৫ জুলাই। মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয় উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানানো হয়।
বিজ্ঞপ্তি আরো জানানো হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে, ১ম বর্ষ ১ম সেমিস্টারের ক্লাশ আগামী ১৫ জুলাই ২০২৬ তারিখ থেকে শুরু হবে।
এছাড়াও, বলা হয় যে,শিক্ষার্থীবৃন্দকে তাদের স্ব-স্ব বিভাগে যোগাযোগপূর্বক ওরিয়েন্টেশন ক্লাশে অংশগ্রহণের জন্য বলা হলো।
প্রসঙ্গত, এ বিশ্ববিদ্যালয়ে ২২ টি বিভাগ ও ৬ টি অনুষদ রয়েছে। এতে প্রতিবছর অনেক শিক্ষার্থীরা ভর্তি হয়।








