বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আওয়ামী ফ্যাসিস্টের দোসর ও চব্বিশের জুলাই আন্দোলনে বিতর্কিত শিক্ষকদের দিয়ে শহীদ আবু সাঈদ দিবস পালনের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এনিয়ে শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শওকত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর ফেরদৌস রহমান কর্তৃক ০২ জুলাই স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. শাহজামানকে। তিনি বিশ্ববিদ্যালয়ের নীলদলের সক্রিয় প্রতিষ্ঠাকালীন সদস্য। নীলদল হলো মুক্তিযুদ্ধ ও জাতির জনক শেখ মুজিবুর রহমানের চেতনা, আদর্শ ও মূলোবোধে উত্তীবিত শিক্ষকদের সংগঠন। এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে তিনি ক্যাম্পাসে আওয়ামীপন্থি সকল কর্মকান্ডে অংশ নেন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানাকে কমিটির সদস্য সচিব করা হয়েছে। মাসুদ রানাও নীলদলের নেতা ছিলেন। তিনি বিগত আওয়ামী সরকারের আমলের সুবিধাভোগী। শহীদ আবু সাঈদের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামী শিক্ষক মশিউর রহমানরে ঘণিষ্ঠজন হিসেবে পরিচিত এই শিক্ষক ২০২৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর রংপুরের জনসভায় এসএসএফ পাস কাড নিয়ে মঞ্চের ভিআইপি গ্যালারিতে জায়গা নিয়েছিলেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে একাধিক শিক্ষার্থী বলেন, “যারা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তাদের দিয়ে শহীদ আবু সাঈদ দিবস পালন কমিটি গঠন শহীদ আবু সাঈদের আত্মত্যাগের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং তাঁর স্মৃতির প্রতি অসম্মানজনক। আমরা মনে করি, শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানাতে বিতর্কমুক্ত, গ্রহণযোগ্য ও সর্বজনস্বীকৃত ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা উচিত ছিল।”

আরও পড়ুনঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণ এখন কত, জানালেন অর্থমন্ত্রী

এবিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্ব অধ্যাপক ড ফেরদৌস রহমান উল্টো সাংবাদিকদের কাছে আওয়ামীলীগপন্হী না এরকম দুই তিনজন শিক্ষকের নাম জানতে চান। এছাড়া তিনি তার সাথে দেখা করার কথা বলে ফোন কেটে দেন।”

The post বেরোবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের দিয়ে শহীদ আবু সাঈদ দিবস পালনের কমিটি appeared first on ZoomBangla.