বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় পর্বের খেলায় কেপ ভার্দের বিপক্ষ আর্জেন্টিনা দলের খেলা অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে আর্জেন্টিনা দল ভালো না খেলায় ভোলায় শরীরের জার্সি খুলে আগুন ধরিয়ে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থন ত্যাগ করেন মো. নিরব (২৪) নামে এক ফুটবল ভক্ত।

শনিবার (৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার চৌমহনী এলাকায়।

আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকের এমন কাণ্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থন ত্যাগ করা নিরব হোসেন বলেন, শনিবার ভোর রাত ৪টায় তার প্রিয় দল আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হয় দুর্বল প্রতিপক্ষ কেপ ভার্দের সঙ্গে। তার আশা ছিলো আর্জেন্টিনা দল ভালো খেলে বিশাল ব্যবধানে জয় লাভ করবেন। কিন্তু আশানুরূপ খেলা উপহার দিতে পারেনি আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা। হাড্ডাহাড্ডি লড়াই করে কষ্টে ম্যাচ জয়লাভ করেন আর্জেন্টিনা দল। এমন খেলা দেখে হতাশ তিনি। তাই খেলা শেষে শরীর থেকে আর্জেন্টিনার জার্সি খুলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেন। আর আর্জেন্টিনার সমর্থন ত্যাগ করেছেন।

আর্জেন্টিনা ফুটবল দলের স্থানীয় সমর্থকরা জানান, নিবর এলাকার আর্জেন্টিনার বড় সমর্থক। কেপ ভার্দের দলের সাথে হাড্ডাহাড্ডি খেলে জয় পাওয়া মেনে নিতে পারেনি সে। তাই সে এমন কাণ্ড ঘটিয়েছে। আশাকরি আগামী ৭ তারিখ মিসরের বিপক্ষ সেরা খেলা উপহার দিবে প্রিয় দল আর্জেন্টিনা।

জুয়েল সাহা বিকাশ/এসজেডএইচ/জেআইএম