বিদ্যুৎ গ্রাহকদের বিভিন্ন হয়রানি ও অন্যায্য বিলের প্রতিবাদে ভাণ্ডারিয়ায় বিক্ষোভ মিছিল হয়েছে। ভাণ্ডারিয়া বিদ্যুৎ গ্রাহক পরিষদের ব্যান্যারে শনিবার এ কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় গ্রাহক হয়রানি, অন্যায্য ও অতিরিক্ত বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ এর প্রতিকার চেয়েও কোনো সুরাহা পাচ্ছে না। অবিলম্বে গ্রাহক হয়রানি বন্ধ, অন্যায্য বিদ্যুৎ বিল প্রত্যাহার করে ন্যায়সঙ্গত বিল প্রদানের দাবি জানানো হয়। বক্তব্য দেন সংগঠনের সভাপতি সামসুল ইসলাম আমিরুল, সম্পাদক সালমান খান বাদশা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল জাবের।






