সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
আরও পড়ুন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার
এদিন বিকেল ৫টা ১ মিনিটে মো. সাহাবুদ্দিন তার কাছে পদত্যাগপত্র দাখিল করেন জানিয়ে হাফিজ উদ্দিন বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন।
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর সংসদ অধিবেশনে সভাপতির দায়িত্ব কীভাবে চলবে, তা-ও তুলে ধরে তিনি বলেন, সংবিধানে এরই মধ্যে আপনারা জানেন, যেদিন আমি স্পিকার হিসেবে শপথ নিয়েছি, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার, তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন, শপথেরই অংশে বর্ণিত থাকে, যখন বলা হবে, কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে, তখন ডেপুটি স্পিকার স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
গতকাল শুক্রবার স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী পদত্যাগপত্রে নিজের দায়িত্ব পালন, দেশের সাংবিধানিক সংকট এবং শারীরিক অসুস্থতার বিষয় তুলে ধরেছেন রাষ্ট্রপতি।
কেএসআর/








