ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বিজ্ঞান ইউনিটে ৭৫ শতাংশ ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬৭ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছেন। শনিবার (১৮ জুলাই) রাতে এ দুই ইউনিটের ফল প্রকাশ করা হয়।

ফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞান ইউনিটে ২৪ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে পাস করেছেন ৬ হাজার ১৩ জন। ফেল করেছেন ১৮ হাজার ২৯০ জন। এছাড়া একজনের পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি অনুপস্থিত ছিলেন চার হাজার ৭৩১ জন। বিজ্ঞান ইউনিটে ফেলের হার ৭৫ দশমিক ২৬ শতাংশ।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ৯ হাজার ৭১৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২০৮ জন পাস করেছেন। ছয় হাজার ৫০৭ জন ফেল করেছেন। আর ৮২৬ জন পরীক্ষায় অনুপস্থিত ছিলেন এবং এক জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিটে ফেলের হার প্রায় ৬৬ দশমিক ৯৭ শতাংশ।

আরও পড়ুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শনিবার, আসনপ্রতি লড়বেন ৫ জন

শুক্রবার (১৭ জুলাই) বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। এদিন বেলা ১১টায় বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টায় ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান ইউনিটে মোট ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৯৯৭টি আসন রয়েছে।

এএএইচ/এমআইএইচএস