বিদেশে উচ্চ শিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত বাড়ছে বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহও। গত পাঁচ বছরে বিদেশে পড়াশোনার খরচ বাবদ দেশের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো অর্থ দ্বিগুণের বেশি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত ২০২৫-২০২৬ অর্থবছরে এ খাতে ব্যয় হয়েছে ৮৮ কোটি ১৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৯৩৩ কোটি টাকা।
শিক্ষা
বিদেশে উচ্চ শিক্ষায় বাড়ছে বিদেশি মুদ্রা ব্যয়

শেয়ার করুন







