বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের হিলিতে র‌্যালি হয়েছে। র‌্যালিতে উপজেলা ও পৌর বিএনপিসহ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে হিলি চারমাথা মোড় থেকে র‌্যালিটি বের হয়। র‌্যালিতে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকসহ অংশ নেন। পরে র‌্যালিটি হিলি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারমাথা মোড়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে চারমাথা মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতারা বক্তব্য দেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপির সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মিঠু খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।