ঈদুল ফিতর উপলক্ষ্যে আয়োজিত ‘ঈদের চাঁদ আকাশে, সালামি দিন বিকাশ-এ’ কনটেন্ট জেনারেশন ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কার জিতেছেন বিকাশ-এর ডিস্ট্রিবিউশন হাউজের ১০০ কর্মী। সারা দেশের মাঠপর্যায়ের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মীদের অংশগ্রহণে আয়োজিত ক্যাম্পেইনে ইউটিউব ও টিকটকে ডিজিটাল সালামি নিয়ে সৃজনশীল কনটেন্ট তৈরি করে বিজয়ী হয়েছেন তারা।

সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী কর্মীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী, বিকাশ-এর হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস ইরফানুল হক এবং হেড অব ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশন্স ইশতিয়াক শাহরিয়ারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।