বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ১৩ মে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠিত হয়। যেখানে পুলিশের তৎকালীন সিআইডিপ্রধান ও বর্তমান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ সভাপতি এবং ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রায় দুমাস পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।

নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ১০ জন সহসভাপতি ও সাতজন যুগ্ম সাধারণ সম্পাদক রাখা হয়েছে। বিভিন্ন পদে আরও অনেকে দায়িত্ব পেয়েছেন। এছাড়া ৯৭ জনকে সদস্য করা হয়েছে।