শিরোপার দৌড়ে ফ্রান্সকে এগিয়ে রাখব। তবে চার সেমিফাইনালিস্টের মধ্যে ব্যবধান খুবই কম। এই চার দলের যে কেউ ট্রফি জিততে পারে
-অলিভার কান
মা আমাকে মাথা ঠান্ডা রেখে খেলতে বলেন। মায়ের কথা সব সময় আমার মাথায় থাকে। তাই আমি কখনো রেফারির সঙ্গে তর্কে জড়াই না। কার্ডও দেখি না
-জুড বেলিংহাম
আর্জেন্টিনা যেমন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের ওপর নির্ভরশীল, ইংল্যান্ড তেমনি বেলিংহাম ও হ্যারি কেইনের ওপর
-মাইকেল ওয়েন
মেসি নিচে নেমে ডিফেন্সকে সহায়তা করতে পারে না। এটাই আর্জেন্টিনার দুর্বলতা। তবে ও সামান্য সুযোগ পেলেই গোল করার ক্ষমতা রাখে
-ওয়েন রুনি








