লামিনে ইয়ামালের জন্ম ২০০৭ সালে। তার এক বছর আগে ২০০৬ বিশ্বকাপে অভিষেক হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এই বিশ্বকাপে দুজন একে অন্যের বিপক্ষে খেলেছেন
অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ফ্রান্সের বিশ্বকাপ ট্রফি জেতার সম্ভাবনা ২৭.৩২ শতাংশ। স্পেনের ২১.৩৩ এবং আর্জেন্টিনা ও ইংল্যান্ডের যথাক্রমে ১৭.২৮ ও ১৬.৪৮ শতাংশ সম্ভাবনা দেখছে কম্পিউটার। ফ্রান্স শেষ চারে জায়গা করে নিয়েছে কিনা, তা ইতোমধ্যে জেনে গেছেন সবাই
বিশ্বের অন্যতম সেরা ১০ ফুটবলারের সৌভাগ্য হয়নি বিশ্বকাপ ট্রফি জেতার। তাদের মধ্যে সবশেষ নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল)। বাকি নয়জন হলেন-জোহান ক্রুয়েফ (নেদারল্যান্ডস), আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা ও স্পেন), মিশেল প্লাতিনি (ফ্রান্স), ফেরেঞ্চ পুসকাস (হাঙ্গেরি), মার্কো ফন বাস্তেন (নেদারল্যান্ডস), ইউসেবিও (পর্তুগাল), জিকো (ব্রাজিল), রবার্তো ব্যাজ্জো (ইতালি) ও পাওলো মালদিনি (ইতালি)
মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের গোল ফিফা বিশ্বকাপের ইতিহাসে ৩০০০তম গোল। ওই গোলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়
ফিফা বিশ্বকাপের ইতিহাসে সব মিলিয়ে ২৩টি আসরে ব্রাজিল পেয়েছে ১৪টি পেনালটি। সবচেয়ে বেশি ১৫টি পেনালটি পেয়েছে জার্মানি ২০টি বিশ্বকাপে। আর্জেন্টিনা শেষ তিনটি বিশ্বকাপে পেয়েছে নয়টি পেনালটি








