বাপ্পি ভাই, শট মারলেন না গুলি মারলেন? বলই দেখি না, ঠেকামু কী?

তোমার আর দেখা লাগব না। ঘটনা যা ঘটার এরমধ্যে ঘইটা গেছে!

তোর দুই হাতের মুঠিতে কী রে?

কোচের পকেট মাইরা দিছি মাম্মা। শিক কাবাব আর নান হইব আজ!

আমারে তো শোয়াইয়া দিল, পাগলারে ঠেকা!

আমি ঠেকামু কী! নিজেই তো বেঁকা হইয়া গেছি!

এত জোরে কইতাছি, তাও কথা কানে যায় না?

কান তো চিল্লানোর লগে লগেই গেছে, এইবার মনে হয় মাথার তারটাও ছিঁড়ল!

খেইলা আইলাম, দুই লোকমা পান্তাও নাই?

চাইর পিস মুড়ি অন্তত দেন।

এইদিকে গোল হয়ে যাচ্ছে আর তুই হামাগুড়ি দিতাছস?

গভীর পর্যবেক্ষণে আছি, ডিস্টার্ব করিস না। বলটা যদি ৫০ ডিগ্রি এঙ্গেলে বাম পায়ে শট করে, তবে ম্যাগনাস ইফেক্ট অনুসারে বাতাসে কার্ভ করে আসবে এই পাশ দিয়ে!

কাবাডি কাবাডি কাবাডি...!

বুঝতাছি না, বল খেলুম না কাবাডি?

বাতেন, ছাড় আমারে-এই চান্সে ঘুষাইয়া ওর খোমা লাল কইরা দেই।

ও মা রে, বিদায় পিতিবি!

এমন যদি হতো আমি পাখির মতো, উড়ে উড়ে খেলি সারাক্ষণ...!

সারা দিন ওড়েন ভাইজান, তয় বলটা ছাইড়া ওড়া যায় না?