২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে নিজের পেনাল্টি থেকে করা গোলের মাধ্যমে আরেকটি অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপের ইতিহাসে এখন পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি সবার উপরের স্থানে রয়েছেন।

হ্যারি কেইনের বিশ্বকাপে মোট গোল ১৪টি, যার মধ্যে ৬টিই এসেছে পেনাল্টি থেকে। ৪টি করে পেনাল্টি গোল রয়েছে আর্জেন্টিনার লিওনেল মেসি, আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা, পর্তুগালের ইউসেবিও এবং রোনালদো, নেদারল্যান্ডসের রব রেনসেনব্রিঙ্কের।

বিশ্বকাপে গোল করার পাশাপাশি পেনাল্টি থেকেও ধারাবাহিকভাবে সফল হওয়ার মাধ্যমে হ্যারি কেইন আবারও প্রমাণ করেছেন, বড় মঞ্চে চাপ সামলে গোল করার ক্ষেত্রে তিনি ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার।

বিশ্বকাপে পেনাল্টি থেকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকা
• ৬ গোল: হ্যারি কেইন (ইংল্যান্ড)
• ৪ গোল: রব রেনসেনব্রিঙ্ক (নেদারল্যান্ডস)
• ৪ গোল: ইউসেবিও (পর্তুগাল)
• ৪ গোল: গ্যাব্রিয়েল বাতিস্তুতা (আর্জেন্টিনা)
• ৪ গোল: ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
• ৪ গোল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)

আরআর/এমএমআর