এটা কী দেখছ?

হ দেখছি। এমন কার্ড আমার কাছেও আছে। চাইলে আপনারেও দেখাইতে পারি!

আহারে, লালকার্ড খাইয়া পোলাডার মাথা গেছে।

আরে ভাইজান, কখন আইলেন? একটু দাঁড়ান, সালাম করি।

লাভ নাই রে পাগলা! এর মধ্যে ঘটনা ঘটায়া দিছি!

ও মা রে, চাপার দাঁত খুইল্যা ফালাইল রে!

বুঝলাম না, মানুষ না এরোপ্লেন! যেমনে উড়তাছে, পাখিও ফেল খাইব!

ছেলেবেলায় মেলায় হারিয়ে যাওয়া ভাই আমার! অবশেষে খেলার মাঠে তোরে খুঁইজা পাইলাম। আয় ভাই, আমার বুকে আয়।

বাতেনহো কাক্কু ফোন দিছে, জিতলে এই সাইজের খাসি খাওয়াইব।

কস কী! তাইলে রান আর নলি দুজনে সমান ভাগ কইরা খামু নে!

গ্যালারিতে লাল গেঞ্জি পরা মাইয়াটারে আমার কিন্তু পছন্দ হইছে। তুই কইলাম নজর দিস না।

আগে কইবি তো। নজর তো অলরেডি চইলা গেছে!

একটা সেইভ কইরাই বইসা পড়লে হইব! জলদি ওঠ ভাই, আরও ম্যালা গোল সেভ করতে হইব!

আমার বিলকিস যদি আজ মাঠে থাকতো কত খুশি হইত! বিলকিস রে, তোরে ক্যামনে বুঝাই, তোর জন্য আমার বুকটা ফাইট্টা যাইতেছে!

মনে হইতাছে বাংলা সিনেমার আনোয়ার হোসেনের মতো আমার হার্ট অ্যাটাক হইছে! জলদি আমারে হাসপাতালে নিয়া যা!

এইটা কোনো কথা! দরকারের সময় হার্ট অ্যাটাক করলে হইব!

এত বড় চুল! নিশ্চয়ই উকুন আছে!

নে ভাই, কয়ডা তোরেও দিলাম!