কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঘাস কাটতে গিয়ে ব্রহ্মপুত্রে নৌকাডুবির দুইদিন পর নিখোঁজ সিরাজ মোড়লের (৪৫) মরদেহ উদ্ধার করেছেন তার স্বজনরা।

রোববার (১২ জুলাই) সকাল ৭টায় উপজেলার শ্রীপুরের বরমী এলাকা থেকে নদে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিরাজ উপজেলার বাহাদিয়া মোড়ল বাড়ির মৃত রইছ উদ্দিনের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘটনার দুইদিন রোববার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শ্রীপুরের বরমী এলাকা থেকে সিরাজ মোড়লের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এর আগে শুক্রবার (১০ জুলাই) সকালে ছোট নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কেটে ফেরার পথে নৌকাডুবে নিখোঁজ হন কৃষক সিরাজ মোড়ল।

এসকে রাসেল/এফএ/এএসএম