সকাল থেকে হালকা বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকায়। এদিকে, বায়ুদূষণের শীর্ষে আজ উগান্ডার কামপালা। অপরদিকে, ঢাকা রয়েছে ২৪ নম্বরে। উগান্ডার বায়ু অস্বাস্থ্যকর হলেও বৃষ্টির মাঝে ঢাকার বাতাস আজ মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ৯টা ২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

আরও পড়ুন

দূষণকে পরিবেশ নয়, জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচনা করতে হবে

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এই হিসেব অনুযায়ী, ঢাকার দূষণ স্কোর ৭৬ এর অর্থ মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বায়ু।

এসএনআর