টানা ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক জলমগ্ন হয়ে পড়েছে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। ভোগান্তি সঙ্গী করেই কেউ হাঁটছেন, কেউ রিকশায়, আবার কেউ বাস থেকে পানিতে নেমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। জলাবদ্ধতায় ধীর হয়েছে যান চলাচল, ব্যাহত হয়েছে নগরজীবনের স্বাভাবিক ছন্দ। কাকরাইল ও মিরপুরের বিভিন্ন এলাকার দুর্ভোগ নিয়ে এই ছবির গল্প।

কাকরাইল এলাকার জলমগ্ন সড়ক পেরিয়ে বিশুদ্ধ খাবার পানি বহন করে নিয়ে যাচ্ছেন একজন
হাঁটুসমান পানি ঠেলে গন্তব্যে ছুটছেন পথচারীরা। জলাবদ্ধতায় রাজধানীর অনেক সড়কে ধীরগতিতে চলছে যানবাহন
প্রবল বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলের পথে ছুটছেন নগরবাসী। দুর্ভোগের মধ্যেও থেমে নেই জীবিকার তাগিদ
জলাবদ্ধ সড়কের মধ্যেই বাস থেকে নামছেন যাত্রীরা। হাঁটুসমান পানি পেরিয়েই গন্তব্যে যেতে হচ্ছে তাঁদের
জলমগ্ন সড়কে যাত্রীদের ভরসা রিকশা। টানা বৃষ্টিতে ব্যাহত হয়েছে অন্যান্য যান বাহনের চলাচল, এই সুযোগে চালকেরা বাড়িয়ে দিয়েছেন রিকশার ভাড়া
কাকরাইল এলাকার সড়কে জমে থাকা পানিতে প্রায় ডুবে গেছে একটি ব্যক্তিগত গাড়ি। দীর্ঘ জলাবদ্ধতায় দুর্ভোগে চালক ও যাত্রীরা
জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কাকরাইল এলাকার সড়কের বিভিন্ন অংশ। খানাখন্দ এড়িয়ে চলতে হচ্ছে যানবাহনকে
টানা বর্ষণে রাজধানীর কাকরাইল এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। দুর্ভোগে পড়েছেন পথচারী ও যানবাহনের চালকেরা
তুমুল বৃষ্টি আর জলমগ্ন সড়ক পেরিয়ে গন্তব্যে যাচ্ছেন তাঁরা। রাজধানীর মিরপুরের কালশী এলাকায়
মিরপুরের কালশী এলাকার সড়কে প্রায় ডুবে গেছে একটি ব্যক্তিগত গাড়ি
রাত থেকে টানা বৃষ্টিতে ডুবে আছে মিরপুর–কাজীপাড়া এলাকা