গাইবান্ধার সুন্দরগঞ্জে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করে রাখা ২০৯ বস্তা সার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা সারের সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা। অভিযুক্ত ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।