অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, একজন চরম ভীতু (উড়ৎঢ়ঁশ) হওয়ার কারণে হাসিনা কখনোই বাংলাদেশে ফিরে আসবেন না। কোনো গম্ভীর রাজনৈতিক বিশ্লেষকই এটি বিশ্বাস করবেন না। তবে এই সাক্ষাৎকারগুলো তার ভাবমূর্তি স্বাভাবিক করার এবং তার বিরুদ্ধে আনা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে দেখানোর একটি স্পষ্ট প্রচেষ্টামাত্র। বাস্তবে তাকে এ ধরনের প্ল্যাটফর্ম দেওয়া ঢাকার রাজনৈতিক অস্থিরতা ও ক্ষোভকে কেবল আরও বাড়িয়েই তুলবে।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। এ সময় শেখ হাসিনাকে আঞ্চলিক ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দিয়ে ভারতের কী লাভ হচ্ছে সে প্রশ্নও তোলেন ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম।
তিনি আরও বলেন, ভারত জনসমক্ষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের ইচ্ছা প্রকাশ করছে। তবে তাদের কাজকর্মের মধ্যে ভিন্ন এক চিত্র ফুটে উঠছে। নয়াদিল্লি একজন ক্ষমতাচ্যুত ও দণ্ডিত একনায়ককে বিশ্বমঞ্চে কথা বলার সুযোগ করে দিচ্ছে। এর ফলে তিনি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর সরাসরি নাগাল পাচ্ছেন।








