দেশের ৬ গুণি কবি-লেখক পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। ৩ জুলাই সকাল ১১টায় চাঁদপুরের একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি। তিনি বলেন, ‘দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

২০২৫ সালে কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে এনায়েত রসুল পাচ্ছেন এ পুরস্কার। ২০২৬ সালে কবিতায় জরিনা আখতার, প্রবন্ধে প্রণব মজুমদার, নাটকে মোস্তফা কামাল যাত্রা পাচ্ছেন পুরস্কার।

award

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটি, জুড়ি বোর্ডের সদস্য সচিব নন্দিতা দাস, নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

আরও পড়ুন

সুরের মূর্ছনায় রবীন্দ্র-নজরুল স্মরণ

আয়শা আক্তার রুপা বলেন, ‘২০১৯ সাল থেকে প্রতি বছর নিয়মিতভাবে এ পুরস্কার দেওয়া হচ্ছে। দেশের অনেক গুণিজনের হাতে উঠেছে এ পুরস্কার। আগামী ২ সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা।’

একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি বলেন, ‘প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি উপ-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে পুরস্কার প্রদানের আয়োজনটি সম্পন্ন করতে পারব।’

এসইউ