১৬ বছরের অপেক্ষা ফুরাল স্পেনের। লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলই মূলত গড়ে দিয়েছে ভাগ্য। ছবিতে দেখে নিতে পারেন  স্পেনের সেমিতে ফেরার গল্প।  
২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের দ্বিতীয় গোল উদ্‌যাপন করছেন স্প্যানিশ তারকা দম্পতি হাভিয়ের বারদেম (মাঝে) ও পেনেলোপে ক্রুজ (ডানে)।
দ্বিতীয় সারিতে ব্রিটিশ সংগীতশিল্পী নোয়েল গ্যালাঘার (বাঁয়ে) এবং প্রথম সারিতে মার্কিন অভিনেত্রী নিকি রদ্রিগেজ (বাঁয়ে) ও মার্কিন অভিনেতা নোয়াহ লালঁদ (ডানে)
ফাইনালে স্পেনের মিকেল মেরিনোর দ্বিতীয় গোলের পর হতাশ বেলজিয়ামের গোলরক্ষক সেনে লামেন্স। মূলত তাঁর ভুলেই শেষ মুহূর্তে গোলটি হজম করেছে বেলজিয়াম
ম্যাচের পর লামিনে ইয়ামালের সঙ্গে কথা বলছেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া
স্পেনের বিপক্ষে হারের পর ভেঙে পড়েছেন বেলজিয়ামের এক সমর্থক
লামেন্সের বদলি হয়ে চোট নিয়ে মাঠ ছাড়ছেন কোর্তোয়া। স্পেন–বেলজিয়াম ম্যাচের গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। এই বদলই পরে ম্যাচের ভাগ্য গড়ে দেয়
গ্যালারিতে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি পাসকালে ভান ডামে, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং ফিফা কাউন্সিলের সহসভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা
সুপার সাব মিকেল মেরিনোর উদ্‌যাপন। তাঁর শেষ মুহূর্তের গোলেই বেলজিয়ামকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন
কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারানোর পর গ্যালারিতে থাকা সমর্থকদের অভিবাদন জানাচ্ছেন স্পেনের খেলোয়াড়েরা
হতাশ অভিব্যক্তি নিয়ে হাততালি দিয়ে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছেন কেভিন ডি ব্রুইনা। গতকাল রাতে কি শেষ ম্যাচ খেলে ফেলেছেন এই কিংবদন্তি?