ছুটির দিনে পরিবারের সবাইকে নিয়ে জমিয়ে আড্ডা আর সুস্বাদু খাবারের আয়োজন যেন আনন্দকে আরও বাড়িয়ে দেয়। এমন দিনে হালকা, পুষ্টিকর ও মুখরোচক একটি পদ হতে পারে রুশ সালাদ। তাজা সবজি, ফল, ডিম ও ক্রিমি ড্রেসিংয়ের অনন্য স্বাদের এই সালাদ সহজেই তৈরি করা যায় এবং যে কোনো খাবারের টেবিলে এনে দেয় বাড়তি আকর্ষণ। জেনে নিন, কীভাবে ঘরেই তৈরি করবেন সুস্বাদু রুশ সালাদ।
আরও পড়ুন
নেইমারের প্রিয় খাবার রিসোত্তো উপভোগ করুন ঘরে বসেই
উপকরণ
- আলু কিউব ১ কাপ (সিদ্ধ)
- গাজর কিউব আধা কাপ (সিদ্ধ)
- মটরশুঁটি সিকি কাপ (সিদ্ধ)
- আপেল কিউব আধা কাপ
- ডিম সিদ্ধ ২টি
- হাড় ছাড়া মুরগি ১ কাপ (সিদ্ধ ও কিউব করা)
ছুটির দিনে পাতে রাখুন আলু দিয়ে কলিজা ভুনা
ড্রেসিংয়ের উপকরণ
- মেয়নেজ এক কাপের তিন ভাগের এক ভাগ
- টমেটো কেচাপ ৩ চা-চামচ
- ঘন ক্রিম ২ চা-চামচ
- গোলমরিচের গুঁড়া সামান্য
- লেবুর রস ১ টেবিল চামচ
- চিনি ১ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
কাঁচা কাঁঠাল দিয়ে বার্গারের পেটি বানাবেন যেভাবে
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে ড্রেসিং তৈরির সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর অন্য একটি বড় বাটিতে সিদ্ধ আলু, গাজর, মটরশুঁটি, আপেল, ডিম এবং চিকেন একত্রে নিন। প্রস্তুত করা ড্রেসিং মিশ্রণের ওপর ঢেলে সব উপকরণ আলতোভাবে মিশিয়ে পরিবেশন পাত্রে স্থানান্তর করুন। এরপর সালাদটি প্রায় ১ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন।
জেএস/








