স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়ে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
আজ সোমবার (৩১ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
সচিব আরও জানান, ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং ১ হাজার ২৬৭ জন হিজড়া ভোটার রয়েছেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘ইসি নির্বাচনের জন্য প্রস্তুত। আমি ভোটের দিন তারিখ জানার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব।’








