২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের পর অবশেষে নিজ শহর রোজারিওতে ফিরেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
মেসির বাবা হোর্হে মেসি অসুস্থ। তাকে দেখতেই দেশে ফিরে তাড়াহুড়ো করে রোজারিওতে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।
কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে বিশ্রাম নেওয়ার পর তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে ইন্টার মিয়ামির সঙ্গে যোগ দেবেন।
ফাইনালের পর আর্জেন্টিনা দলের বেশিরভাগ খেলোয়াড় ভিন্ন ভিন্ন গন্তব্যে চলে যান। ১৬ জন ফুটবলার দলীয় প্রতিনিধিদলের সঙ্গে বুয়েনস আইরেসে ফিরলেও, মেসি সরাসরি ফ্লোরিডা থেকে রোজারিও যান এবং সেখানেই পরিবারের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
এখনো নিশ্চিত নয় তিনি ঠিক কবে ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। ক্লাবটির সামনে রয়েছে শিকাগো ফায়ার এবং মন্ট্রিয়লের বিপক্ষে এমএলএসের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ।
আরআর/এমএমআর







